ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০৯:১২ অপরাহ্ন
​রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ​ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী।

অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশলাদি বিনিময় হয়। পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ