​রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০৯:১২ অপরাহ্ন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী।

অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশলাদি বিনিময় হয়। পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :