ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পেট্রোনাস গ্রুপের সঙ্গে তেল-গ্যাস নিয়ে আলোচনা করেছেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০১:৫৩:৫৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পেট্রোনাস গ্রুপের সঙ্গে তেল-গ্যাস নিয়ে আলোচনা করেছেন ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাতুক সাজালি হামজা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ