প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পেট্রোনাস গ্রুপের সঙ্গে তেল-গ্যাস নিয়ে আলোচনা করেছেন

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০১:৫৩:৫৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাতুক সাজালি হামজা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :