ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​গরুর হাট দেখতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:২৯:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:২৯:৫৭ অপরাহ্ন
​গরুর হাট দেখতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত ​ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে গরুর হাট দেখতে গিয়ে ট্রাকচাপায় মাহিদ হোসেন সাকিব (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের পশ্চিমে তিনপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​সাকিব উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

​এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সড়কটি অবরোধ করে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার সন্ধ্যায় জানান, স্থানীয় জনগণের সহায়তায় ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ