নোয়াখালীর সেনবাগে গরুর হাট দেখতে গিয়ে ট্রাকচাপায় মাহিদ হোসেন সাকিব (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের পশ্চিমে তিনপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাকিব উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সড়কটি অবরোধ করে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার সন্ধ্যায় জানান, স্থানীয় জনগণের সহায়তায় ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে