ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৪৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৪৩:৫৩ অপরাহ্ন
​ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিন দেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। তবে, বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় ঘাটতিও হ্রাস পায়। 

এ কারণে মঙ্গলবার সারা দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ