​ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৪৩:৫৩ অপরাহ্ন
বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিন দেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। তবে, বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় ঘাটতিও হ্রাস পায়। 

এ কারণে মঙ্গলবার সারা দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :