ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩৩:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩৩:০৬ পূর্বাহ্ন
ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো ফাইল ছবি
ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২৮শে ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এ ঘটনায় শত শত তেলবাহী ট্যাঙ্কার আটকা পড়ে। যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে অনেক দেশেই জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে।

জাহাজ ট্র্যাকার এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, কমপক্ষে পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ইরানের বন্দর ত্যাগ করেছে। শুক্রবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহও চলছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ