ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩৩:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:৩৩:০৬ পূর্বাহ্ন
ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২৮শে ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এ ঘটনায় শত শত তেলবাহী ট্যাঙ্কার আটকা পড়ে। যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে অনেক দেশেই জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে।

জাহাজ ট্র্যাকার এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, কমপক্ষে পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ইরানের বন্দর ত্যাগ করেছে। শুক্রবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহও চলছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :