ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:১৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:৩৪:২০ অপরাহ্ন
​দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার ​ছবি: সংগৃহীত
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে অব্যাহতির চিঠি পাঠিয়েছি।’

আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ