​দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:১৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:৩৪:২০ অপরাহ্ন
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে অব্যাহতির চিঠি পাঠিয়েছি।’

আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :