ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০২-২০২৬ ১২:০০:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০২-২০২৬ ০২:১২:২৬ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ নিয়োগ দেয়।
আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালে জুলাই-আগস্টে অভ্যুত্থানের পর ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স