​ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১২:০০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:১২:২৬ অপরাহ্ন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ নিয়োগ দেয়।

আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালে জুলাই-আগস্টে অভ্যুত্থানের পর ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :