ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:৩২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:৩২:৪৭ অপরাহ্ন
​ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ