​ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:৩২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:৩২:৪৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :