ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৭:১৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৭:১৭:৪২ অপরাহ্ন
​চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪.১৫ মিনিটে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজায় অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের আহবানে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি এই জানাজার আয়োজন করে। গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ