​চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৭:১৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৭:১৭:৪২ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪.১৫ মিনিটে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজায় অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের আহবানে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি এই জানাজার আয়োজন করে। গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :