ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জানাজা হতে পারে বুধবার, জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৯:১১:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:২৬:৩৫ অপরাহ্ন
জানাজা হতে পারে বুধবার, জিয়াউর রহমানের কবরের পাশে  দাফনের পরিকল্পনা ফাইল ফটো
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তাঁর স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। সূত্র : বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ