জানাজা হতে পারে বুধবার, জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের পরিকল্পনা

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৯:১১:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:২৬:৩৫ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তাঁর স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। সূত্র : বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :