ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এ কে খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের শোক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৩:০৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৩:০৪:০৮ অপরাহ্ন
​এ কে খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের শোক ফাইল ছবি
বার্ধক্য জনিত কারণে মুক্তিযুদ্ধের উপ সেনা প্রধান, সাবেক বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার বীর উত্তম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। 

শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্জ মো. শাহজাহান কবীর বীর প্রতীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের নেতাসহ সকল সদস্যরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ