​এ কে খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের শোক

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৩:০৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৩:০৪:০৮ অপরাহ্ন
বার্ধক্য জনিত কারণে মুক্তিযুদ্ধের উপ সেনা প্রধান, সাবেক বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার বীর উত্তম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। 

শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্জ মো. শাহজাহান কবীর বীর প্রতীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের নেতাসহ সকল সদস্যরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :