ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এবার রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৩৩:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:৫৩:১৮ অপরাহ্ন
​এবার রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও জানান, গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ