​এবার রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৩৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:৫৩:১৮ অপরাহ্ন
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও জানান, গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :