ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভোক্তা অধিকারে নতুন ডিজি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৩৭:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৪৩:১৬ অপরাহ্ন
​ভোক্তা অধিকারে নতুন ডিজি ​ফাইল ছবি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ।

ফারুক আহম্মেদকে ওই পদে নিয়োগের পর তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন গ্রেড-১ কর্মকর্তা মোহাম্মদ আলীম আখতার খান। তিনি গত ৩১ আগস্ট অবসরে যাওয়ার পর ডিজির পদ খালি রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ