​ভোক্তা অধিকারে নতুন ডিজি

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৩৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৪৩:১৬ অপরাহ্ন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ।

ফারুক আহম্মেদকে ওই পদে নিয়োগের পর তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন গ্রেড-১ কর্মকর্তা মোহাম্মদ আলীম আখতার খান। তিনি গত ৩১ আগস্ট অবসরে যাওয়ার পর ডিজির পদ খালি রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :