হাকিমপুরে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৮-২০২৫ ০১:০৬:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৮-২০২৫ ০১:০৬:১২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও আনসার ভিডিপি ক্লাব চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিআই আরিফ হোসেন।
এসময় তাঁর নেতৃত্বে উপজেলায় প্রায় ৩ শতাধিক, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স