​হাকিমপুরে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:০৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:০৬:১২ অপরাহ্ন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও আনসার ভিডিপি ক্লাব চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিআই আরিফ হোসেন। 

এসময় তাঁর নেতৃত্বে উপজেলায় প্রায় ৩ শতাধিক, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। 

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :