ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১১:০৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১১:০৮:০৪ পূর্বাহ্ন
আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ধন্যবাদ বার্তা জানানো হয়।

এতে বলা হয়, আরোপিত শুল্ক  ৯০ দিনের জন্য স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, জনাব রাষ্ট্রপতি। আমরা আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :