গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযান, একাধিক নারী আটক

আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৩:১৯:৪৪ অপরাহ্ন
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে একাধিক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, ওই স্পা সেন্টারটি গুলশান-১ এলাকার আর.এম সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে স্পা সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থাল থেকে একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপের নানা আলামত জব্দ করা হয়েছে। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :