মধ্যরাতে ৪ চাঁদাবাজকে পুলিশে দিল জনতা

আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১১:৩০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১৯:৫৬ অপরাহ্ন
রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় চার ব্যক্তিকে আটক করে বেঁধে রেখে পুলিশে দিলেন স্থানীয় জনগণ। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, চার চাঁদাবাজকে আটকের পর বেঁধে রাখা হয়। পরে মারধর করে পুলিশে খবর দেন তারা। এরপর পল্টন থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। তাদের থানায় আনা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :