সারাদেশে বন্ধ ট্রেন চলাচল

পচনশীল পণ্য নিয়ে বিড়ম্বনা

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:৫৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৩:২৪:০৮ অপরাহ্ন
বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি সময়মতো গন্তব্যে পণ্য পৌঁছানো নিয়ে সংশয় দেখা গেছে। বিড়ম্বনা দেখা দিয়েছে ট্রেনে আসা মাছ ও সবজির মতো পচনশীল পণ্য নিয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় দেখা যায়, পার্সেল অ্যান্ড গুডস অফিসে পণ্য জমা হয়ে আছে। ট্রেন না ছাড়ায় পণ্য পাঠানো যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে আটকে আছে। ট্রেনে মাছ থাকায় কমলাপুর থেকে ট্রাক পাঠানো হয়েছে। তবে পণ্যের মালিককেই ট্রাকের খরচ বহন করতে হচ্ছে। এছাড়া আজকে যেসব মালামাল ট্রেনে ঢাকার বাইরে পাঠানোর কথা ছিল, সেগুলোও পাঠানো যাচ্ছে না।

কমলাপুরের পার্সেল অফিসের কর্মচারীরা জানান, ট্রেন চলাচল না করায় এসব পণ্য পাঠানো যাচ্ছে না। যদি ট্রেন চলাচল শুরু হয় তবেই এসব জিনিসপত্র পৌঁছানো সম্ভব হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :