​মসজিদে তালা ভেঙ্গে টাকা চুরি!

আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৭:৫৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৭:৫৪:৩৭ অপরাহ্ন
বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদহ ইউনিয়নে মসজিদের ২টি মাইক্রেফোন, ২টি মাইক সেট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে ফুলবাড়ী দহপাড়া ফুলবাড়ি মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। অত্র মসজিদে ইমাম ও মোয়াজ্জেম হেদায়েতুল্লাহ শিব্বির জানান, বুধবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে যায়। ভোরে ফজরের আজান দিতে মসজিদে আসি। তালা খুলে মসজিদে প্রবেশ করে আজান দিতে যায়।

এ সময় মাইক সেট সেখানে না পেয়ে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পায় জানালার গ্রিল কেটে চোর মসজিদে প্রবেশ করে দুটি মাইক সেট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে। 

এ বিষয়ে মসজিদের সভাপতি আলহাজ নজরুল ইসলাম জানান, আমরা ১ বছর পর পর রমজানের সময় দানবাক্সের টাকা বের করি। সেই দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও দুটি মাইক্রেফোন, দুটি মাইক সেট চোর চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চোর শনাক্ত করে অতি দ্রুত চোরকে ধরার অভিযান চলছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :