​সেতু সচিব মনজুর হোসেন ওএসডি

আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৪:০৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৪:০৫:৩২ অপরাহ্ন
বাংলা স্কুপ, ১৮ সেপ্টেম্বর ২০২৪: 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. আলমগীর কবির।
মো. মনজুর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়াও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।

নিউজ ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :