হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিএস৩৬১) উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ সময় আতঙ্কের সৃষ্টি হলে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী ব্যথাও পেয়েছেন। ফ্লাইটটি জেদ্দা যাওয়া কথা ছিল।
রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, বিমানটি উড্ডয়নের কারিগরি ত্রুটির কারণে পাইলট সেটি আর উড্ডয়ন করেননি। পরে উড়োজাহাজটি পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের রানওয়ের পাশে খোলা জায়গায় নামিয়ে দেওয়া হয়। ফ্লাইটটিতে ৪২০ জন যাত্রী ছিল।
তিনি আরও জানান, তাড়াতাড়ি করে নামতে গিয়ে হয়তো ব্যথা পেয়ে থাকতে পারেন। এখন প্রকৌশলীরা বিষয়টি দেখছেন। তবে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্লাইটটির উড্ডয়ন শেষ মুহূর্তে বাতিল করা হয়। হঠাৎ ব্রেক কষার ফলে উড়োজাহাজটির চাকা ও ব্রেক অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। তবে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চাকার তাপমাত্রা কমাতে পানি প্রয়োগ করা হয়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, জেদ্দাগামী ফ্লাইটটি পরিচালনার জন্য বিকল্প একটি উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে, ত্রুটিতে পড়া উড়োজাহাজটি আজ রাতেই পরবর্তী নির্ধারিত ফ্লাইট পরিচালনার মাধ্যমে আবারও চলাচলে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে