​হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট প্রাণহানি ১৩৮৯

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:০৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:০৪:১৩ অপরাহ্ন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৮ জন। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের প্রত্যেকের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৯ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৭ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :