এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন বা ২৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একইসঙ্গে নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো নির্মাণের ফলে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বাড়তে পারে।
‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
কক্সবাজারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) ওয়াশ ট্রেনিং সেন্টারে উক্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা-কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন পরিচালক মুনিরা চৌধুরী।
নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন JACSES-এর প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল, অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমা, সিটি কলেজ, কক্সবাজারের সাবেক অধ্যক্ষ ক্যা থিং অং, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সারওয়ার কামাল ও কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরীসহ অন্যান্য অতিথি ও অংশীজন।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি এমআইডিআই মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, এলএনজির গড় দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে এই ব্যয় ৭ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার ওপর বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় অনেকটাই নির্ভরশীল থাকবে।
প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, জাপানি কোম্পানি ও সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠী বাংলাদেশকে এলএনজির ওপর বিপজ্জনক নির্ভরশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এতে লাখ লাখ মানুষের জীবন ও নিরাপদ জলবায়ু ঝুঁকিতে পড়বে।
তিনি বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমআইডিআইয়ের আওতায় প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে। এই পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের ১০ গুণেরও বেশি।
এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি আরও বাড়তে পারে। পাশাপাশি বায়ুদূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়বে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল বলেন, এমআইডিআই মাস্টারপ্ল্যানের আওতায় নতুন গ্যাস অবকাঠামোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলে বাংলাদেশ বায়ুদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস, ঋণের বোঝা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ঝুঁকিতে পড়বে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের তৈরি পোশাকশিল্পেও।
তিনি বলেন, পুরোনো জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামোয় বিনিয়োগ না করে আন্তর্জাতিক অর্থায়নকারীদের উচিত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।
আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের প্রতিশ্রুতি জোরদার করছে। বাংলাদেশের শিল্প খাতের নেতারাও নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং শিল্পকারখানায় বিদ্যুতের ব্যবহার বাড়াতে ইউনিক্লোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সহায়তা চাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। অথচ এসব সম্ভাবনা কাজে লাগানোর তুলনায় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা বেশি গুরুত্ব পাচ্ছে।
সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর এবং যন্ত্রাংশ আমদানিতে শূন্য শুল্কের সুবিধা দেওয়া হয়েছে।
মুনিরা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বাতাস প্রয়োজন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দূষণ ও জলবায়ু ঝুঁকি আরও বাড়ানোর প্রয়োজন নেই। জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো জাপানি কোম্পানিগুলোর জন্য সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
প্রতিবেদনে মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদাহরণও তুলে ধরা হয়েছে। জাপানের সহায়তায় নির্মিত ১২০০ মেগাওয়াট সক্ষমতার এই প্রকল্পে প্রায় ৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। প্রকল্পটির সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, নদীর ক্ষতি, দূষণ, ঋণ ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি নির্মাণের সময় ২০ হাজারের বেশি লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদক তাদের জীবিকা হারিয়েছেন।
প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে