​বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:৫১:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:৫১:১৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের জন্য অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের লেনদেন অস্বাভাবিক হওয়ায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সতর্কতা অবলম্বন করছে। এসময় রমজান সামনে রেখে নিত্য-প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলে জানান তিনি। ফলে রমজানে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
  
এর আগে অনুষ্ঠানে সিলেট জেলার ৪১ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :