​দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৭:২২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৭:২২:২২ অপরাহ্ন
বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী ও পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা পোষণ করবে, তখন সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।

শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্তপ্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার হবে।

তিনি আরও বলেন, পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অহেতুক উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডে জড়িত। আমরা তাদের চিনি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :