কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম সামনে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারও তাকে প্রার্থী করে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি।
জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন (সদস্য) হন। বর্তমানে তিনি জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে জিহাদ খান একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্রোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পান। তবে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন