টিকটকের মাধ্যমে বাংলাদেশি নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাসে ভুয়া কাগজপত্র তৈরি করতেন চীনা নাগরিক চেন ইয়ং। এরপর তাদের রাজধানী ঢাকার বিভিন্ন বাসায় বন্দি রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে বিয়ের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের আশ্বাসে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ংকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এবং সে সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশের বরাতে জানা গেছে, গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী।
এর পরদিন মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন তার বাবা, যার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে। সোমবার রাতে বড় বোনকে ফোনকলে ওই শিক্ষার্থী জানায়, টিকটকে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাসসহ নানা প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় এনে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ জানায় সে।
বড় বোনের দেওয়া তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাড়ির অবস্থান খুঁজে বের করে পুলিশ।
এরপর অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি চেন ইয়ংকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে চীনের একটি পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ নানা সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্রমণ ভিসায় দেশে এসে টিকটকের সুবাদে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন চেন ইয়ং। এরপর প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রস্তাব দিতেন তিনি। স্ট্যাম্পে বিয়ের জাল কাগজপত্র বানিয়ে আস্থা অর্জন করার পর ভুক্তভোগীদের ঢাকার নানা জায়গার ভাড়া বাসায় নিয়ে যেতেন এবং সেখানে আটকে রেখে ধর্ষণ করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে তার বিয়ে করার তথ্য হাতে পেয়েছে পুলিশ।
চেন ইয়ংকে আটকের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে নানা বয়সের কয়েকজন নারী ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের মধ্যে ঢাকার সাভারের এক নারীও নিজেকে তার স্ত্রী বলে দাবি করেন।
পুলিশ জানায়, এই ঘটনায় আরো ভুক্তভোগী নারী থাকতে পারেন এবং এর নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরো দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। ওই স্কুলছাত্রীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, বুধবার (২৬ নভেম্বর) চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন