দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন
দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো। 

তিনি আরও বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর উল্লেখ করেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :