বিচ্ছেদের এক দশক পর অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের ইতি টানলেন হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ফ্রান্সে অবস্থিত তাদের যৌথ মালিকানাধীন ‘শ্যাটো মিরাভাল’ ওয়াইনারি বা আঙুরের খামারের মালিকানা নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধ আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে পিট ও জোলি জানান, পরিবারের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে তারা আদালতের বাইরে সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সমঝোতার শর্তাবলি বা এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবেন না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই আইনি জটিলতার সূত্রপাত হয় ২০২২ সালে। সে সময় ব্র্যাড পিট অভিযোগ করেন, তাদের যৌথ মালিকানাধীন ‘শ্যাটো মিরাভাল’ খামারে জোলির থাকা অর্ধেক অংশ কেনার বিষয়ে তাদের মধ্যে যে সমঝোতা ছিল, জোলি তা ভঙ্গ করে অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন।
পিটের এই মামলার পর জোলি পাল্টা অভিযোগ আনেন, যার ফলে ২০১৬ সালে একটি ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া কথিত নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। অবশ্য শুরু থেকেই নির্যাতনের এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যাড পিট।
উল্লেখ্য, ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদের আবেদন করার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৪ সালের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে