বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘রামায়ণ’। এর মধ্যেই নতুন সুখবর পেল সিনেমাটি। ৯৯তম অস্কারের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের প্রাথমিক তালিকার সেরা ২০টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে ছবিটি।
মুক্তির তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ৭৩৫ কোটি ১৫ লাখ রুপি। সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে এটি। চতুর্থ স্থানে থাকা ‘পুষ্পা: দ্য রুল পার্ট টু’-এর আয় ১ হাজার ৭৪২ কোটি ১০ লাখ রুপি। ব্যবধান মাত্র ৬ কোটি ৯৫ লাখ রুপি।
তবে অস্কারের প্রতিযোগিতা মোটেও অবশ্য সহজ হবে না। তালিকায় রয়েছে হলিউডের বেশ কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে আছে ‘দ্য ওডিসি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’। এর আগে ‘ডিউন’ সিরিজের দুটি সিনেমা সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে অস্কার জিতেছে। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘টেনেট’-এর মতো সিনেমা পুরস্কার ঘরে তুলেছে।
এর আগে ২০২৩ সালে ৯৫তম অস্কারে ভারতীয় সিনেমা হিসেবে প্রথমবার এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ‘আরআরআর’। তবে চূড়ান্ত মনোনয়নে জায়গা পায়নি সেটি। এবার ‘রামায়ণ’-এর সামনে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এই বিভাগে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে।
অস্কারের ভোটারদের দেখার জন্য এরই মধ্যে সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ভোট গ্রহণ। এরপর ১৫ ডিসেম্বর ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে ১০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ২০২৭ সালের ২১ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন।
নিতেশ তিওয়ারির পরিচালনায় দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। আরও রয়েছেন রবি দুবে। প্রযোজনায় করেছেন নমিত মালহোত্রা ও যশ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে