​হাম ও হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:৪৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর সকাল ৮টা থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগে একজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :