বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশে কারখানা স্থাপন ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো আরো একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা চেয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ঢাকার চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে এবং ১৮.৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রে গেলেও চীনে রপ্তানির পরিমাণ মাত্র ১.৭১ শতাংশ। এ পরিস্থিতি পরিবর্তনে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে। বাংলাদেশে কারখানা স্থাপন করে চীনা উদ্যোক্তারা এ দেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানি করতে পারেন।
বন্দর উন্নয়নে চীনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, চাঁদপুরকে বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মারস্কের আদলে একটি শিপিং ও লজিস্টিকস কম্পানি প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে।
চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের সম্ভাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সমুদ্রপথে সংযোগ স্থাপন করা গেলে আঞ্চলিক বাণিজ্য বাড়বে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রকল্পটির আগে সম্ভাব্যতা যাচাই ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনাও জরুরি।
তিনি আরো বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ বেড়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং রাখাইনে স্থিতিশীলতা ফেরাতেও চীনের জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে