মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করেছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সরাসরি তদারকি করতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।
এর আগে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানি ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিশরের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কায়রোর কাছের ওই ব্যস্ত সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহনকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন গ্রাস করে নিয়েছে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নেভানো ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে তারা ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের এই সংখ্যা প্রাথমিক এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে