পলাতক আওয়ামী লীগ দেশের ভেতরে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, পলাতক নেতারা বুঝে হোক বা না বুঝে, বিভিন্ন প্রতারণা ও ফাঁদের মাধ্যমে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত করছেন।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু দণ্ডপ্রাপ্ত আসামি নন, দণ্ডপ্রাপ্ত নন এমন আসামিদের ক্ষেত্রেও দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে ব্যবস্থা রয়েছে। কূটনৈতিক চ্যানেলে আবেদন করা হলে চুক্তির আওতায় তাঁদের ফেরত দেওয়ার সুযোগ রয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও বিভিন্ন দেশ থেকে আসামি ফিরিয়ে আনার পাশাপাশি অন্য দেশকে আসামি প্রত্যর্পণ করে থাকে।
এ সময় পলাতক আওয়ামী লীগের ভূমিকা নিয়ে সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির পলাতক নেতারা দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছেন। সামাজিকভাবে যাঁদের মধ্যে একধরনের অঘোষিত সমঝোতা তৈরি হয়েছিল, তাঁদেরও নতুন করে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।’
এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিতভাবে বৈঠক করার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা সাক্ষাতের সময় চেয়েছিলেন।
অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এ ছাড়া ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেগুলোর কোনোটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সাংবাদিকের কাছ থেকেই প্রথম শুনেছেন বলে জানান তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে