কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ২০২৭ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় সেখানে উপনির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি—উভয় পদ্ধতি কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন সচিবের ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান আখতার আহমেদ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে