তিন লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:০৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:৩৫:৩২ অপরাহ্ন
রাজধানীর সচিবালয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে বেশ কিছুক্ষণ তিনি বাইসাইকেল চালান বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র।

জানা গেছে, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য নির্ধারিত বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।

মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার জন্য নির্বাচিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরীক্ষা করে দেখেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে আনা হয়। সেগুলো নিজে চালিয়ে দেখেন তিনি।

সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :